কাজী ফারুকের ছেলে বিএনপিতে

আপডেট : ০৩ অক্টোবর ২০১৪, ০০:২৪

এইচ এম এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য কাজী ফারুক কাদেরের ছেলে কাজী সারেক কাদের বিএনপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।।

সারেকের যোগদান অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সাংবাদিক শফিক রেহমান উপস্থিত ছিলেন।