সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বড়ই খুঁতখুঁতে। চিত্রনাট্য ও চরিত্র পছন্দ নাহলে কোনোভাবেই কোনো সিনেমায় অভিনয় করানো যায় না তাকে। আর সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মেরিকম’-এর সাফল্য তার কাছে ভক্তদের প্রত্যাশা আরো বাড়িয়ে দিয়েছে। কিন্তু শোনা যাচ্ছে, সেই প্রিয়াঙ্কাই কীনা এমন সিনোমাতে কাজ করতে যাচ্ছেন যেখানে তাকে দেখা যাবে একজন আইটেম গার্লের চরিত্রে।
ভারতের একটি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী মধুর ভান্দারকারের নতুন এই সিনেমায় দেখা যাবে একজন আইটেম গার্ল কীভাবে দেশের একজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন। আর এই আইটেম গার্লের চরিত্রেই হয়তো দেখা যাবে প্রিয়াঙ্কাকে। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। পত্রিকাটির সূত্রমতে সিনেমাতে বেশকিছু বিশেষ দৃশ্যও রয়েছে। এ বিষয়ে এই বলিউড অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, এমন একটি সিনেমাতে কাজের কথা রয়েছে। তবে সবকিছু এখনো চূড়ান্ত হয়নি। আর কোনো দৃশ্যের ব্যাপারে আমি এখনই কিছু বলতে পারছি না। কারণ এর খসড়া এখনো আমি হাতে পাইনি।’
