জীবননগর উপজেলায় মাটিভর্তি একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আলমসাধুর চালক আলী হিম (৬০) নিহত হয়েছেন। রবিবার উপজেলার বাঁকা ব্রিক্স ফিল্ডের সাথী অটো রাইস মিল সংলগ্ন শুকুর আলী মাস্টারের পুকুর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলী হিম বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় এএনজেএম ইট ভাটার একটি মাটি ভর্তি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মুত্যু ঘটে। আলী হিম বাঁকা গোরস্থানপাড়ার মৃত পটল মন্ডলের ছেলে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ বাঘায় বৃদ্ধের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার
জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি। ঘাতক ট্রাক্টর ও তার ড্রাইভারকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
ইত্তেফাক/নূহু

