ফুলপুরে নৌকা ডুবিতে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৩ অক্টোবর ২০১৪, ১৬:০৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের ফতেপুর গ্রামে শুক্রবার নৌকা ডুবিতে হরমুজ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সকাল ৯টার দিকে বাড়ির পাশের নাকানন্দি নদী পার হতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ হন। পরে দুপুরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর তলদেশ থেকে বৃদ্ধ হরমুজ আলীর লাশ উদ্ধার করেছে।