পর্যাপ্ত যানবাহন মজুদ রয়েছে: ওবায়দুল কাদের

আপডেট : ০৩ অক্টোবর ২০১৪, ১৮:৩০
 
 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ লাঘবে পর্যাপ্ত যানবাহন মজুদ রয়েছে।’ শুক্রবার দুপুরে আশুলিয়ার বাইপাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘যানবাহন সংকটের কথা চিন্তা করে বিআরটিসি’র পঞ্চাশটি বাস মজুদ রাখা হয়েছে।’ প্রয়োজনে তা বিভিন্ন সড়কে প্রদান করা হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, সড়কগুলোতে গরু বোঝাই ট্রাক চলাচলের কারণে যান চলাচল ধীর গতি পরিলক্ষিত হচ্ছে।