মেক্সিকো থেকে ডালাস হয়ে লতিফ সিদ্দিকী এখন নিউইয়র্কে সস্ত্রীক নিরিবিলি স্থানে অবস্থান করছেন। ২ অক্টোবর দেশে ফেরার কথা ছিল তার। নিউ ইয়র্ক-ঢাকা বিমানের টিকিট রি-কনফার্ম করা হলেও তিনি দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন চূড়ান্তভাবে। কারণ, মন্ত্রিসভা থেকে বাদ, দল থেকে বহিষ্কার, মামলার পর মামলা, আদালত কর্তৃক সমন জারি, ফাঁসি দাবি, নাস্তিক হিসেবে যাবজ্জীবন শান্তি, ইসলামী দল ও মৌলবাদীর নানান ফতোয়া-আন্দোলন-বিক্ষোভ, তাঁর শিরোচ্ছেদ দাবির প্রেক্ষিতে এখন দেশে ফেরা তাঁর জন্য ভায়াবহ! তাই জানা গেছে তিনি কানাডাকে তার গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন। আজকালের মধ্যে কানাডায় আসতে পারেন বলে একটি সূত্র জানিয়েছে।
তিনি রাজনৈতিক আশ্রয় নিলে যুক্তরাষ্ট্রে নয়; কানাডাতেই নিবেন। প্রথমতঃ তিনি একবার আমেরিকায় অনেক বছর আগে একবার রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। কিন্তু নিস্পত্তির আগেই তিনি সেই আবেদন প্রত্যাহার করে দেশে ফিরে যান। দ্বিতীয়তঃ সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। আর জয় আমেরিকার অধিবাসী। তৃতীয়তঃ যে বক্তব্য নিয়ে এই জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই ঘটনাস্থলও নিউইয়র্ক। এবং ইতোমধ্যে সেখানে তাঁর বিরুদ্ধে বিক্ষোভও হয়েছে।
এই সব বিবেচনায় কানাডা অনেক নিরাপদ। এখানে মৌলবাদীদের অন্তর্জাতিক নেটওয়ার্ক কম। তাছাড়া টরন্টোতে বসবাস করেন তাঁর বোন সেলিনা সিদ্দিকী এবং বড় মেয়ে নন্দিনী নাজরীন। তবে তাঁর পরিবার থেকে কোনো কথা বলতে রাজি নয়! লতিফ সিদ্দিকীর ০১৭২৬০৬৯২০৭ রোমিং সেল ফোনটি নট ইনসার্ভিসে রয়েছে।
