ভাষা মতিনের শারীরিক অবস্থার অবনতি

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ০০:৩০

ভাষাসৈনিক আবদুল মতিন প্রায় আড়াই মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন । শুক্রবার তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে। তিনি কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে তার শারীরিক অবস্থার উন্নতি থেমে গেছে। “তার অবস্থা সঙ্কটাপন্ন।’

গত ১৮ আগস্ট আবদুল মতিনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর স্ট্রোক করেছিল। এর এক দিন পরই আবদুল মতিনকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। ভর্তির পরই তাকে আইসিইউতে রাখা হয়। এরপর ২০ আগস্ট তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করেন নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক আফজাল হোসেন। অস্ত্রোপচারের পরও তার অবস্থা অনেকটা অপরিবর্তিতই ছিল। এরই মধ্যে গত কয়েক দিনে মারাত্মক অবনতি ঘটে তাঁর।