আবার নিউইয়র্কে লতিফ সিদ্দিকী

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ০৪:৫৭

মেক্সিকোতে তথ্যপ্রযুক্তিবিষয়ক একটি অনুষ্ঠানে যোগদান ও পুরস্কার গ্রহণ শেষে আবার নিউইয়র্কে ফিরেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকী নিউইয়র্কে বিমানবন্দর থেকে এক আত্মীয়ের বাড়িতে যান। পরে তিনি কানাডায় মেয়ের কাছে যাবেন বলে নিউইয়র্কে বসবাসরত তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন।

তবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কনসাল জেনারেল এবং জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির কার্যালয় এ ব্যাপারে কিছু জানাতে পারেনি। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন জানান, লতিফ সিদ্দিকী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে না থাকায় তিনিও তাঁর গতিবিধির সম্পর্কে কোনো খবর সরকারিভাবে জানেন না।