গত বৃহস্পতিবার শুরু হয়েছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬০তম সম্মেলন। এবারের সম্মেলনস্থল ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে। এ সম্মেলন চলবে ১০ অক্টোবর পর্যন্ত। সম্মেলনে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল গতকাল শুক্রবার ক্যামেরুনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।
কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণ শেষে প্রতিনিধিদলটি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩১তম অ্যাসেম্বলিতে অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে ক্যামেরুন ত্যাগ করবে। ১২ থেকে ১৬ অক্টোবর এই অ্যাসেম্বলি অনুষ্ঠিত হবে। সংসদীয় প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন: হুইপ মো. শহীদুজ্জামান সরকার, আইপিইউ সদস্য ইমরান আহমেদ, কমনওয়েলথ ওমেন পার্লামেন্টারিয়ান্সের স্টিয়ারিং কমিটির সদস্য সাগুফতা ইয়াসমিন ও ওয়ারেসাত হোসেন। বিজ্ঞপ্তি।
