ঝিনাইদহে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ১১:২৭

ঝিনাইদহের কালীগঞ্জে মোজাম হোসেন (৩৬) নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারীরা। নিহত ব্যক্তি শহরের শিবনগর পৌর এলাকার মৃত সবেদ আলীর ছেলে। শুক্রবার রাত ১২টার দিকে কালীগঞ্জ-মল্লিকপুর সড়কের নরেন্দ্রপুর গ্রামের মাঠের মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, রাতে পূজা দেখার কথা বলে দুই ব্যক্তি কালীগঞ্জ শহর থেকে ওই ইজিবাইকটি ভাড়া করে। যাত্রীদের নিয়ে মল্লিকপুর বাজারে যান ইজিবাইক চালক। শহরে ফেরার পথে নরেন্দ্রপুর  গ্রামে ইটভাটার কাছে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করে যাত্রী বেশে থাকা দুই ছিনতাইকারী। তারা ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে টহল পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার কারণে ছিনতাইকারীরা ইজিবাইক ফেলে ফাঁকা মাঠের মধ্যে পালিয়ে যায়।
হত্যাকা-ের খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমান ঘটনাস্থল পরির্দশন করেছেন।