অন্তরালে লতিফ সিদ্দিকী!

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ১১:৫৯

হজ্ব এবং তাবলিক নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার পর বিব্রতকর লতিফ সিদ্দিকী এখন একেবারে একা হয়ে পড়েছেন। তাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে বর্তমানে সস্ত্রীক নিউইয়র্কে থাকলেও তিনি নিরিবিলি অন্তরালে রয়েছেন। বিবিসি, ভয়েস অব আমেরিকা, সিবিসি, দেশ-বিদেশের মিডিয়া এড়িয়ে যাচ্ছেন। সাংবাদিকরাও তাকে খোঁজে পাচ্চছেন না। তার সেলফোনও বন্ধ রয়েছে।

এদিকে নিউইয়র্কস্থ বাংলাদেশের কনসাল অফিস এবং জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির কার্যালয়েও এ ব্যাপারে কোনো তথ্য নেই।

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি কানাডায় এসে পৌঁছেননি।