ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ১৮:০০
 
 
রাজধানীর সূত্রাপুরে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিশু মারা গেছে। মারা যাওয়া শারমিন জাহান মুমু (৭) নারিন্দা এলাকার জাহিদ হাসানের মেয়ে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে নিজেদের বাসার ছাদ থেকে সে পড়ে যায়।

তার মা হালিমা বেগম জানিয়েছেন, তিনি ভেজা কাপড় মেলে দিতে সকালে মেয়েকে নিয়ে বাসার ছাদে যান। এ সময় ছাদের রেলিং দিয়ে নিচে তাকাতে গিয়ে পিছলে পড়ে যায় মুমু। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেয়েটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিক্যাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।