প্রতিমা বিসর্জন সম্পন্ন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ১৯:০৪
 
 
হিন্দু সমপ্রদায়ের সবচাইতে বড় উত্সব শারদীয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুক্রবার পূজা শেষ হলেও প্রতিমা বিসর্জন হয়েছে শনিবার। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণ এবং সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে নিরন্তর শান্তি ও সম্প্রীতির আকাঙ্ক্ষা নিয়ে শারদীয় উৎসবের দেবী বিসর্জনের দিনটিও ছিল ব্যাপক আনন্দ ও উৎসবমুখর।
 
IMG0
 
শনিবার রাজধানীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে বিজয়া শোভাযাত্রা শেষে বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হয়। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে নামে ভক্তদের ঢল একদিকে বিদায়ের সুর। অন্যদিকে উৎসবের আমেজ। ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন, তাতী বাজার, শাখারী বাজার, স্বামীবাগসহ বিভিন্ন মণ্ডপে চলে আবির উৎসব।
 
IMG1
 
বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকার পূজামণ্ডপ থেকে ভক্তরা ট্রাক ও ঠেলাগাড়িতে করে প্রতিমা নিয়ে সমবেত হতে শুরু করেন ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে। শোভাযাত্রার পূর্বে নারীরা দেবীর ললাটের সিঁদুর আপন ললাটে এঁকে নেয়। পুরুষরা কায়মনোবাক্যে অশুভ শক্তির বিনাশ কামনা করেন। তাদের অন্তরের কামনা আগামী শরতে আবার বাঙালি হিন্দুর ঘরে ঘরে ফিরে আসবেন মা ‘উমা’।
 
IMG2

মন্দির ও শোভাযাত্রার যাত্রাপথে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছিল র‌্যাব সদস্যদেরও।