হলিউডি সেলিব্রেটি অভিনেত্রীদের হ্যাক হওয়া নগ্ন ছবি ইউটিউবসহ বিভিন্ন জনপ্রিয় সাইট থেকে রিমুভ করতে ব্যর্থতার অভিযোগে গুগলের বিরুদ্ধে ১০ কোটি ডলার ক্ষতিপূরণের মামলার হুমকি দিয়েছেন ভুক্তভোগী অভিনেত্রীদের আইনজীবীরা।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সেলিব্রেটিদের নগ্ন ছবি পুঁজি করে গুগল ‘মিলিয়ন ডলার কামাচ্ছে’ বলে অভিযোগ করেছেন আইজীবীরা।
অ্যাপলের আইক্লাউড থেকে জেনিফার লরেন্স, কেট আপটনের মতো শতাধিক হলিউড সেলিব্রেটির নগ্ন ও স্পর্শকাতর ফাঁস হয়। এদের মধ্যে প্রায় ডজনখানেক হলিউডি তারকার আইনি পরামর্শ দিচ্ছে লস অ্যাঞ্জেলসভিত্তিক ওকালতি প্রতিষ্ঠান ‘লেভলি অ্যান্ড সিঙ্গার’।
