বাংলাদেশ জাতীয়তাবাদি দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে এক ভয়ংকর নৈরাজ্য চলছে। জনগণের জান, সহায়-সম্পদের কোনো নিরাপত্তা নেই। এ অবস্থায় সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে না। তিনি বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি দরিদ্র ও কম আয়ের মানুষকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। তাই দেশের সকল বিত্তবান ও সামর্থবান ব্যক্তিদের আহবান জানাই-দরিদ্র ও অসহায় মানুষের দিকে সাহায্য ও সহমর্মিতার হাত প্রসারিত করার জন্য।
ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ঈদের দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কূটনীতিদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর সাড়ে ১২টা পর্যন্ত বিশিষ্ট নাগরিকদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
