ঈদ উল আযহা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ বিভিন্ন রাজনৈতিক দল দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছে। ভিন্ন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ শুভেচ্ছা জানানো হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ,ঈদ উল আযহা উপলক্ষে এক বাণীতে বলেছেন, কোরবানি থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে ইসলামের নির্দেশিত পথে নিজের জান ও মালের কুরবানির আত্মত্যাগের আদর্শ অনুসরণ করতে হবে।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, এক বাণীতে বলেন, পশু কোরবানির মধ্য দিয়ে আমরা মানুষের ভেতরের লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, শঠতা, অসত্ চিন্তা ঘৃনাকে হত্যার শিক্ষা পাই। রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে জাতির কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং দলের মহাসচিব সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম ঈদ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী এক শুভেচ্ছাবাণীতে বলেন, দেশ ও জাতির কল্যাণে আমাদেরকে ঈদ উল আযহার শিক্ষা গ্রহণ করতে হবে।
