ট্রেনের শিডিউল বিপর্যয়ের জন্য প্রতিবন্ধীদের দায়ী করলেন রেলমন্ত্রী!

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ২২:১০
 
 
রেলমন্ত্রী মুজিবুল হক। ট্রেনের শিডিউল বিপর্যয়ের বিষয়ে মন্ত্রী বলেন, ‘শিডিউল বিপর্যয় সবসময় ঘটে না। কিছু সময় ঘটে। তার মূল কারণ হচ্ছে, বিএনপির আমলে রেলপথ উন্নত হয়নি।’ শিডিউল বিপর্যয়ের জন্য প্রতিবন্ধী ও বয়স্ক নারীদেরও দায়ী করেন মন্ত্রী। শনিবার বিকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনের সময় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘কিছু কিছু পঙ্গু-বয়স্ক মা-বোনদের ট্রেনে উঠতে আধা থেকে এক মিনিট করে দেরি হয়। এ কারণেও ট্রেনে শিডিউল বিপর্যয় হয়।’ শিডিউল বিপর্যয়ের জন্য মন্ত্রী অতিরিক্তি যাত্রীর চাপকেও দায়ী করেন। মন্ত্রী বলেন, ‘অতিরিক্ত যাত্রী, উপচে পড়া ভিড়ের কারণেও সামান্য বিপর্যয় ঘটে। ভিড়ের কারণে শিডিউল ঠিকমতো মেইনটেইন করা যায় না। আশাকরি ভবিষ্যতে আর সমস্যা থাকবে না।’