তুরাগ থানার ওসিসহ চার পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

আপডেট : ০৫ অক্টোবর ২০১৪, ১৫:৩৪

রাজধানীর তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ (ওসি) চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা নেয়া হয়েছে। শনিবার রাতে ডিএমপি সদর দফতরের এক নির্দেশনায় তাদেরকে প্রত্যাহার করে নেয়া হয়। এরা হলেন, ওসি আবির মোহাম্মদ হোসেন, এসআই খোকন চন্দ্র ঘোষ, এএসআই আহসান ও এএসআই মামুনুর রশিদ।

 
ঢাকা মেট্রো পলিটন পুলিশের মিডিয়া এ্যন্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, ডিএমপির রুটিন ওয়ার্ক অনুযায়ী তাদেরকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। তাদের বিরু্দ্ধে আনীত অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে।
 
ডি এমপির একটি সূত্র জানায়, তুরাগের চন্ডালভোগের একটি রাস্তা দখলকে কেন্দ্র করে একটি পক্ষকে পুলিশ সরাসরি মদদ দেয় বলে অভিযোগ ওঠে। এ অভিযোগের ভিত্তিতে তাদেরকে প্রত্যাহার করে নেয়া হয়।