কোরবানির ২৪ ঘণ্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণের সিদ্ধান্ত নিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। খবর বাসসের।
কেসিসি জানিয়েছে— কেসিসি কনজারভেন্সি বিভাগের ৫৫০ জন কর্মকর্তা কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দৈনিক মজুরির ভিত্তিতে আরো ৬০ জন শ্রমিক নিয়োগের প্রক্রিয়ায় রয়েছে এবং ৩১টি ওয়ার্ডে প্রতিটিতে ৫০ কেজি করে ব্লিচিং পাউডার বিতরণ ও বর্জ্য অপসারণের জন্য ৩৫টি ট্রাক প্রস্তুত রাখা হয়েছে। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিতরণ করা হয়েছে ৩০ হাজার লিফলেট। ঈদের দিন ভোর ৬টা থেকে কাজ শুরু হবে। সকাল ৮টার মধ্যে রাস্তাঘাট ঝাড়ু দিয়ে পরিস্কার করা হবে। ৩০টি বর্জ্যবাহী ট্রাক, স্যাভলন মেশানো পানিবাহী ৭টি গাড়ি প্রস্তুত রয়েছে। অতিরিক্ত আরো ৫টি ট্রাক প্রস্তুত থাকবে।
ঈদের দিন দুপুর থেকে কোরবানির পশুর উচ্ছিষ্টাংশ অপসারণে সহায়তা দিতে নিয়ন্ত্রণকক্ষ ২৪ ঘণ্টা খোলা থাকবে।
