ফুলবাড়ীয়া উপজেলায় ‘ভিজিএফের’ চালসহ র্যাবের হাতে চারজন আটক হয়েছেন। রবিবার সকালে এ ঘটনা ঘটে।।
ভিজিএফের চাল পাচার হচ্ছে- এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও র্যাব-১৪ এর একটি দল সদরের শিবগঞ্জ রোডের আমতলী নামক স্থানে একটি পাওয়ার ট্রাক্টর চালিত একটি ট্রাক আটক করে। এ সময় চাল পাচারকারীসহ চারজন, চালক ও হেলপারকে আটক করা হয়। দুইটি ট্রাকে ১৪৭ বস্তা চাল (খাদ্য গুদামের সিল ছাড়া) আটক করা হয়।
এ ব্যাপারে র্যাব-১৪ এর এ এস পি শামীম আরা জানান, স্থানীয় এক ইউপি মেম্বার তাদের সংবাদ দিয়েছিল পুটিজানা ইউনিয়ন পরিষদ থেকে চাল পাচার হচ্ছে। কালোবাজারীর কাছে শুনেছেন দুই ট্রাকে ১৪৭ বস্তা চাল রয়েছে। র্যাব বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে। আটক বস্তায় খাদ্য গুদামের কোন সিল ছিল না বলে জানা গেছে।
