প্রস্তুতি শোলাকিয়া, ঈদ জামাত সকাল ৯টায়

আপডেট : ০৫ অক্টোবর ২০১৪, ১৮:৪৮

 

দেশের সর্ববৃহত্ ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদুল আযহার জামাতের জন্য প্রস্তুত। ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এটি হবে এই ময়দানের ১৮৭তম ঈদ জামাত।
ইতোমধ্যে জেলা প্রশাসন ও ঈদগাহ পরিচালনা কমিটি জামাত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আইন-শৃঙ্খলা রক্ষায়ও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জামাতে ইমামতি করবেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন আলেম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। দূর-দূরান্ত থেকে মুসল্লিদের আগমনের সুবিধার্থে রেলওয়ে কর্তৃপক্ষ ঈদের দিন দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। এরমধ্যে একটি ট্রেন ভৈরব থেকে সকাল ৬টায় ছেড়ে সকাল ৮টায় পৌঁছবে। আর কিশোরগঞ্জ থেকে বেলা ১২টায় ফিরতি ট্রেন ভৈরব পৌঁছবে দুপুর ২টায়। অপর ট্রেনটি ভোর পৌনে ৬টায় ময়মনসিংহ থেকে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছবে সকাল ৮টায়।
জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি এস.এম আলম জানান, জামাতের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান জানান, মুসল্ল্লিদের সুবিধার্থে বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শোলাকিয়া যেমন কিশোরগঞ্জকে পরিচিত করেছে, তেমনি করেছে সারা দেশকে। মসনদ-ই-আলা ঈশা খাঁর ৬ষ্ঠ বংশধর দেওয়ান মান্নান দাদ খান ১৮২৮ সালে জেলা শহরের পূর্বপ্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় ৭ একর জমির উপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন।