ত্যাগের মহিমায় শুরু হলো ঈদ

আপডেট : ০৭ অক্টোবর ২০১৪, ২০:৩০
 
ত্যাগের মহিমায় সোমবার থেকে বাংলাদেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। সকাল হওয়ার সাথে সাথে ধর্মপ্রাণ মুসলমান ঈদ নামাজ শেষে  পশু কোরবানির মধ্য দিয়ে এ উৎসব শুরু jকরে। টানা তিন দিন চলবে এ উৎসব। কোরবানির মাধ্যমে নিজের ভেতরের পশুকে বলি দেয়ার প্রত্যয়ে আগামীর দিনগুলো অতিবাহিত করবে এই শিক্ষা নেয় মুসলমান ।
ইতিমধ্যে  সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে শনিবারই শতাধিক গ্রাম ঈদ পালন করছে। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত সকাল নয়টায়, আর রাজধানীতে ঈদের প্রধান জামাত  সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ এবং বিএনপি নেত্রী খালেদা জিয়া  দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।