মুখোমুখি হচ্ছে বিশ্বের দুই সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। আগামী মাসে প্রীতি এই ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও পর্তুগাল।
আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে এর আগেই বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ক্লাসিকোতে দেখা হচ্ছে ফুটবল বিশ্বের বর্তমানের সেরা দুই তারকার। আর ক্লাবের হয়ে দুই ফরোয়ার্ডই আছে দারুণ ফর্মে।
