দুই গরু ব্যবসায়ীকে কুপিয়ে ১৫ লাখ টাকা ছিনতাই

আপডেট : ০৭ অক্টোবর ২০১৪, ১৪:৫৩
 
দুই গরু ব্যবসায়ীকে কুপিয়ে ১৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার রাজধানীর তুরাগ থানার বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আহত দুই গরু ব্যবসায়ী জানিয়েছেন-গাবতলী হাটে গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন তারা।  তাদের কাছ থেকে গরু বিক্রির প্রায় ১৫ লাখ টাকা ছিনিয়ে করে নেয়া হয়। 
আহত জামরুল ইসলামের (৩৫) অবস্থা আশঙ্কাজনক। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসু মণ্ডলের ছেলে। অপরজন লুৎফর রহমান জামরুল ও লুৎফরের অন্য তিন সহযোগীও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গত ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া থেকে ২২টি গরু নিয়ে গাবতলী হাটে আসেন তারা।