বিয়ের আগেই সন্তান চান শ্রুতি

আপডেট : ০৬ অক্টোবর ২০১৪, ১২:৫৬
 
 
বিয়ের আগে সন্তান চান তামিল অভিনেত্রী শ্রুতি হাসান। এ বিষয়ে শ্রুতির যুক্তি, তার জন্মের দুই বছর পরে বিয়ে করেছিলেন তার বাবা-মা কমল হাসান এবং সারিকা। এবং তিনি তাদের মধুর সম্পর্ক দেখেছেন।
সমপ্রতি একটি টক শোতে শ্রুতি বলেন, আমার দেখা জুটিগুলোর মধ্যে আমার বাবা-মা সেরা। তাদের সম্পর্ক ছিল ভালোবাসার উষ্ণতায় পরিপূর্ণ। তাদের সঙ্গে থাকাটা সেই সময় ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। আমি নিজেও তাই, প্রথমে সন্তান চাই। এর পর বিয়ে করতে চাই।