ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

গণতন্ত্রের অনুপস্থিতিতে পালিত হচ্ছে ঈদ

আপডেট : ০৬ অক্টোবর ২০১৪, ১৩:২৪
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন , একদিকে গণতন্ত্রের অনুপস্থিতি আর অন্যদিকে দ্রব্যমূল্যের আকাশচুম্বি ঊর্ধ্বগতি , এ অবস্থায় এ দেশে অন্যান্য মুসলিম দেশের একদিন পর পবিত্র ঈদ উল আজহা পালিত হচ্ছে।
ঠাকুরগাঁও সরকারি উচ্চবিদ্যালয় বড়মাঠে  ঈদের নামাজ শেষে স্থানীয় বিএনপি অফিসে কুশল বিনিময়কালে সাংবাদিকদের এ কথা বলেন । 
তিনি বলেন, বাংলাদেশের মানুষ অতীতে সংগ্রামের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার আদায় করে নিয়েছেন। ভবিষ্যতেও তারা নিজেদের ভোটের অধিকার , গণতন্ত্র , মানবাধিকার সংগ্রামের মাধ্যমেই ফিরিযে আনতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস।