পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়

আপডেট : ০৬ অক্টোবর ২০১৪, ১৩:৫৩

একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া ৬ উইকেটের সহজ জয় তুলে নিলেন। গ্লেন ম্যাক্সওয়েলের চমৎকার লাইন-লেন্থের বিধ্বংসী বোলিংয়ের পর ডেভিড ওয়ার্নারের অপরাজিত অর্ধশতকের সুবাদে এ জয়ের স্বাদ পায় অস্ট্রেলিয়া।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট হাতে ৯ উইকেটে ৯৬ রান করে পাকিস্তান। জবাবে ১৩ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।