তারেক কবে আসবে বলা মুশকিল: খালেদা জিয়া

আপডেট : ০৭ অক্টোবর ২০১৪, ১১:০৭
 
 তারেক রহমান সম্পর্কে এক প্রেশ্নর জবাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সে এখনো চলতে পারে না, অসুবিধা হয়। আমার সঙ্গে যারা (মক্কায়) গিয়েছিলেন তারাও দেখেছেন ওর অবস্থা কি রকম । (তারেক) কবে আসবে বলা মুশকিল। চিকিৎসা শেষ না হলে আসতে পারবে না। ওকে সার্বক্ষণিক চিকিৎসকের পরামর্শে থাকতে হচ্ছে। 
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)  ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশকে এবং নিজেকে বাঁচাতে হবে। এই অত্যাচারীদের থেকে দেশকে বাঁচানোই এখন কর্তব্য। সবাই ঐক্যবদ্ধ হলে আমরা বিজয়ী হব। দেশের মানুষের বিজয় হবে। দেশে সুদিন আসবে।
তিনি বলেন, দেশকে ধ্বংস করার জন্য কি এরা (আওয়ামী লীগ)  ক্ষমতার আসনে বসেছে? এদের হাতে দেশ নিরাপদ নয়।