মঙ্গলবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং পাবনা ও বগুড়া অঞ্চলসহ ঢাকা, সিলেট ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
আজ ঢাকায় সূর্যা অস্ত ৫টা ৪০ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ৫৩ মিনিটে।
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়েছে,আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সামান্য পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষ উত্তরপ্রদেশের, পূর্বাংশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাংশ হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মৃদু থেকে মাঝারি অবস্থায় রয়েছে। খবর বাসস
