লক্ষী পূজা শুরু

আপডেট : ০৭ অক্টোবর ২০১৪, ২০:০৭



মঙ্গলবার কোজাগরি পূর্ণিমা। এদিন বাঙ্গালি হিন্দু সম্প্রদায়ের প্রায় প্রতিটি ঘরে লক্ষীপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। রাত ৭টা ১০ মিনিট গতে এ পূজা শুরু হয়েছে। আগামীকাল বিকাল তিনটা পর্যন্ত লক্ষীপূজা করা যাবে (পূর্ণিমা শেষ হওয়ার আগ পর্যন্ত )।
সাধারণত প্রতি বৃহসপ্রতিবার লক্ষীপূজা করা হয়। পারিবারিক লক্ষীপূজায় লক্ষীর পাঁচালি পাঠ করা হয়। তবে বিশেষ করে আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে লক্ষীপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এজন্য এ পূজা কোজাগরী লক্ষীপূজা নামে পরিচিত।
দেবী লক্ষী সম্পদ, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী। তিনি পূজারীদের ধনসম্পদ দান করে থাকেন। তার বাহন পেঁচা। তিনি স্ত্রী হিসাবে পরিচিত। হিন্দু ধর্মালম্বীরা বিশ্বাস করেন তিনি ভগবান বিষ্ণুর সহধর্মিনী। লক্ষী পদœফুলের উপর উপবেসন করে থাকেন।
সাধারণত লক্ষীপূজায় পঞ্চোপচার, দশোপচার বা ষোড়শোপচারে করা হয়ে থাকে। পূজা শেষ না হওয়া পর্যন্ত গৃহবধূরা উপবাস ব্রত করে থাকেন। পূজাস্থলে বিভিন্ন আলপনাসহ গৃহের বিভিন্ন স্থানে দেবীর প্রতিকী পায়ের ছাপ মারা হয়। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। খবর বাসসের।