বিশ্বের ইসমাইলি সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা আগা খান’র নামে টরন্টোতে প্রতিষ্ঠিত তিন কোটি ডলারে নির্মিত আগা খান জাদুঘর ও ইসমাইলী কেন্দ্র গত শুক্রবার উদ্বোধন করেন কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার।
উদ্বোধনকালে হারপার বলেন, ইসলামি শিল্পকলার জন্য নিবেদিত উত্তর আমেরিকার এই প্রথম জাদুঘরটি এমন একটি ধর্ম সম্পর্কে বুঝতে সহায়ক হবে যা সহিষ্ণুতা ও বহুমতের উপর প্রতিষ্ঠিত।
তিনি আরো বলেন, ‘‘অনেক অনেক দীর্ঘ সময় ধরে এই অমূল্য উপহারটি অসংখ্য দর্শনার্থীর চোখে আনন্দ ও পরিতৃপ্তি এনে দেবে। এই জাদুঘরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা ১৮’শ শতাব্দী থেকে শুরু করে উনবিংশ শতাব্দী পর্যন্ত সময়কালের এক হাজারেরও বেশি শিল্পকর্ম প্রদর্শন করা হবে।
