চীনে ভূমিকম্পে নিহত ১

আপডেট : ০৮ অক্টোবর ২০১৪, ১১:২৬
 
চীনের দণিপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে একজন নিহত ও ৩২৪ জন আহত হয়েছেন। মঙ্গলবারের এ ভূমিকম্পটির কুনমিংয়েও অনুভূত হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল। ভূমিকম্পের উপকেন্দ্র জিঙগু জেলা ইউনানের পার্বত্য এলাকার প্রত্যন্ত গ্রামীণ এলাকা।
জিঙগু’র কর্মকর্তাদের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, ঘরবাড়িগুলো কয়েক সেকেন্ড ধরে কাঁপছিল এবং ছাদ থেকে টাইলস খসে পড়ছিল, সবাই দৌড়ে ঘরের বাইরে চলে আসে।
এর আগে চীনের রাষ্ট্র বেতারের খবরে পাঁচজন নিহত ও ২০ জন আহত হওয়ার খবর জানানো হয়েছিল।
আগস্টে ইউনানের অন্য একটি অংশে ঘটে যাওয়া ৬ দশমিক তিন মাত্রার এক ভূমিকম্পে প্রায় ৬০০ জন নিহত হয়েছিলেন।