ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের (ডিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক একজন ক্রিমিনাল। তার বিরুদ্ধে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীকে ব্যবস্থা নেয়ার দাবি জানান স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম। আগারগাঁও নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে গরুর হাট বসিয়ে শত শত রোগীদের চিকিত্সাসেবা বঞ্চিত রাখা এবং ডাক্তার, নার্স ও কর্মচারীদের হাসপাতালে যাতায়াত বন্ধ রাখার ঘটনায় বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিং-এ স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এ দাবি জানান।
গরুর হাট বসানোর কারণে নিউরো সায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিত্সাসেবা ৭ দিন বন্ধ এবং পঙ্গু ও শিশু হাসপাতাল, চক্ষু বিজ্ঞান, কিডনি, মানসিক স্বাস্থ্য ও জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সাসেবা ব্যাহত হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, গত ঈদুল ফিতরের পর থেকে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক করে রাজধানীর কোন হাসপাতালের সামনে কিংবা আশেপাশে গরুর হাট বসিয়ে রোগীদের চিকিত্সাসেবা বন্ধ কিংবা ব্যাহত করা যাবে না। হাসপাতালের সামনে কিংবা আশপাশে গরুর হাট না বসানোর সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণের সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা গরুর হাট হাসপাতালের সামনে ও সংলগ্ন এলাকা বসানোর অনুমোদন না দেয়ার নির্দের্শনা দেয়া হয়।
পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী চিঠি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী চিঠি দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে হাসপাতালের সামনে ও সংলগ্ন গরুর হাট না বসানোর অনুরোধ জানিয়েছেন। এ চিঠি পেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ঢাকা দক্ষিণ ও উত্তরের সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অনুরূপ নির্দেশনা দেন। ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশন সেই নির্দেশনা মানলেও উত্তরের সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মানেননি।
গত বছর আগারগাঁও নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে গরুর হাট বসিয়ে শত শত রোগীকে চিকিত্সাসেবা থেকে বঞ্চিত রাখে। পরে উত্তরের ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক নিউরোসায়েন্স ইনস্টিটিউটের পরিচালক ওয়াদা করেন, এ হাসপাতালের সামনে আর গরুর হাট বসানোর অনুমতি দেয়া হবে না। সেই ওয়াদ তিনি রাখেননি। যুব লীগ নেতা সালাহউদ্দিন জাহিদকে একই স্থানে গরুর হাট এবার বসানোর অনুমোদন দেন ঐ প্রধান নির্বাহী কর্মকর্তা।
এ বিষয়টি নিউরো সায়েন্স ইনস্টিটিউটের কর্তৃপক্ষ জেনেই রোগীদের বৃহত্তর স্বার্থে এ হাসপাতালের সামনে গরুর হাট না বসানোর অনুরোধ জানিয়ে চিঠি দেন উত্তরের ডিসিসির উক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য অধিদফতর ও মন্ত্রণালয়কে।
স্বাস্থ্যমন্ত্রণালয় রোগীদের জীবন রক্ষার্থে জরুরি ভিত্তিতে নিউরোসায়েন্স ইনস্টিটিউটের সামনে গরুর হাট ইজারাদা না দেয়ার নির্দেশনা দেয়।
পরিবেশ মন্ত্রণালয় থেকে নিউরোসায়েন্স ইনস্টিটিউটের সামনে ও আশেপাশে গরুর হাট না বসানোর চিঠি দিয়ে উত্তরের ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছে। দুই মন্ত্রণালয়সহ কোন দফতরের কথা শুনেননি উত্তরের ডিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক, এ সকল তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী নাসিম।
রোগীদের চিকিত্সাসেবা বন্ধ করে শত শত রোগীদের স্বাস্থ্য ও মৃত্যুর ঝুঁকিতে ফেলে দেয়। লাশ ও রোগী আনা নেয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত ইনস্টিটিউটে প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়। লাশ পর্যন্ত স্বজনরা নিতে চরম দুর্ভোগের শিকার হয়েছেন। রোগীদের অসহনীয় দুর্ভোগের জন্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দুঃখ প্রকাশ করেন।
রোগীদের চিকিত্সাসেবা অধিকার হরণকারী এবং বন্ধ রাখার ঘটনায় উত্তর ডিসিসি বিরুদ্ধে ফৌজদারী অপরাধ করেছেন বলে স্বাস্থ্য মন্ত্র্য দাবি করেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জারালো দাবি জানান এ প্রবীণ রাজনীতিবিদ স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মোহাম্মদ নাসিম বলেন, জনগণের স্বাস্থ্যসেবা সহজলভ্য করার যে ওয়াদা নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে, তা কোনভাবেই ব্যাহত হতে দেয়া যায় না। ভবিষ্যতে হাসপাতালের সামনে গরুর হাট কোন অবস্থায় বসতে দেয়া হবে না বলে স্বাস্থ্য মন্ত্রী প্রেস ব্রিফিং-এ ঘোষণা দেন।
প্রেস ব্রিফিং-এ স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক, স্বাস্থ্য সচিব এম এ গিয়াস উদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, নিউরোসায়েন্স ইনস্টিটিউটসহ ৮টি হাসপাতাল পরিচালকগণ, বিএমএ’র সভাপতি ডা. মাহমুদ হাসান ও মহাসচিব ডা. ইকবাল আসর্লান প্রমুখ উপস্থিত ছিলেন।
