পদার্থে নোবেল পেলেন ৩ জাপানি বিজ্ঞানী

আপডেট : ০৮ অক্টোবর ২০১৪, ১৫:১৬
 
নীল এলইডি (লাইট এমিটিং ডায়োড) উদ্ভাবনের জন্য নোবেল পুরস্কার পেলেন তিন জাপানি বিজ্ঞানী। মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পদার্থ বিজ্ঞানে এ বছরের নোবেল বিজয়ী তিন গবেষকের নাম ঘোষণা করে: খবর: বিবিসির।
 
IMG0
 
তারা হলেন- ইসামু আকাশাকি, হিরোশি আমানো ও সুজি নাকামুরা। ১৯৯০ দশকের শুরুর দিকে তারাই প্রথম নীল এলইডি তৈরি করেন।
এর সঙ্গে সবুজ ও লাল এলইডি যুক্ত করে জ্বালানি সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী নতুন ধরনের এলইডি বাতি ও স্ক্রিন তৈরি করা হয়।
নোবেল কমিটির সদস্য অধ্যাপক ওলে ইঙ্গানাস স্টকহোমে আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার।