বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘উদ্ভট কথা বলে মানুষকে বিভ্রান্তি করার দিন শেষ হয়ে গেছে।’
বুধবার দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ তার নিজ বাস ভবনে দলীয় নেতা কর্মীদের সাথে মত বিনিময়ের সময়ে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি নেতাদের মধ্যে আজ সে কারণেই হতাশা বিরাজ করছে। আর সেই হতাশা থেকে তারা এখন পাগলের প্রলাপ বকছে। বিএনপি নেতারা এখন যে সমস্ত কথা বলছেন তাদের সুস্থতা নিয়েই জনগনের মধ্যে প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেন হানিফ।
তিনি বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুলটা করেছে সেই ভুলের কারণেই তারা আস্তে আস্তে জন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
