রাজশাহীর কেশরহাট পৌরসভার হরিদাগাছি নামোপাড়ার গৃহবধূ মনিরা বেগমের (২৪) রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতের এই ঘটনায় নিহতের ননদ লতিফা বেগম, লিপি বেগম ও জা সাগরী বেগমকে পুলিশ আটক করেছে। নিহত মনিরা গ্রামের ওমান প্রবাসী সিরাজুল ইসলাম সিরুর স্ত্রী। ময়না তদন্ত শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা সানোয়ার হোসেন থানায় মামলা করেছেন।
