বিএনপির ঘর ঠিক নেই: ওবায়দুল কাদের

আপডেট : ০৮ অক্টোবর ২০১৪, ২১:১৮
 
 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  বিএনপির ঘরের অবস্থা ভাল নেই। তাই তাদের আন্দোলনের হুমকিতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। বুধবার খাগড়াছড়িতে সফরকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বারবার হুমকি দিলেও বিএনপি আন্দোলনের জন্য প্রস্তুত নয়। তাই আন্দোলন মোকাবেলায় আওয়ামী লীগের কোন প্রস্তুতির প্রয়োজন নেই।
এর আগে তিনি চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মানাধীন সেতু পরিদর্শন করেন।
এ সময় মন্ত্রী বলেন, তিন পার্বত্য জেলায় আওয়ামী লীগের আমলে যোগাযোগ ব্যবস্থার নব দিগন্ত উন্মোচিত হয়েছে। খাগড়াছড়ি জেলার সড়ক যোগাযোগে বিষ্ময়কর উন্নতি হয়েছে।
মন্ত্রীর সঙ্গে ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলাপরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম প্রমুখ।
বৃহষ্পতিবার তিনি খাগড়াছড়ির নব নির্মিত ৩টি সেতু উদ্বোধন করবেন।