বর্ধমানে বিস্ফোরণ: ‘ভারত অফিসিয়ালি কিছু জানায়নি’

আপডেট : ০৮ অক্টোবর ২০১৪, ১৮:০৯
 
 পশ্চিমবঙ্গের বর্ধমানে গত বৃহস্পতিবার একটি বাড়িতে বিস্ফোরণে নিহত দুই জনকে বাংলাদেশি জঙ্গি দাবি করে ভারতের গণমাধ্যম সংবাদ প্রচার করছে।  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাজ্জামান খাঁন কামাল এ প্রসঙ্গে বলেছন, ভারত সরকার এখনও অফিসিয়ালি কিছু জানায়নি। জানালে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশের এক ইঞ্চি জমিও জঙ্গি, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে দেওয়া হবে না। তবে ভারতের এক পত্রিকার সম্পাদক ফোন করলে বিষয়টি তিনি জানতে পারে।
বুধবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর গ্রেপ্তার দুই নারীর একজন নিরাপত্তা বাহিনীকে জানিয়েছেন, তারা গত তিন মাসে চার দফা বাংলাদেশে বোমা পাঠিয়েছেন। ওই দিনও বাংলাদেশে পাঠানোর জন্য বোমা বানাতে গিয়েই বিস্ফোরণ ঘটে।