এবার জুনায়েদকেও হারালো পাকিস্তান

আপডেট : ০৮ অক্টোবর ২০১৪, ২০:১২

 

 


মোহাম্মদ হাফিজের পর ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি ক্রিকেট সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার জুনায়েদ খান। প্রথম ওয়ানডের আগে অনুশীলনে হাটুঁতে ব্যাথা পান তিনি। তার জায়গায় দলে ডাক পেলেন আরেক বাঁ-হাতি পেসার সোহেল তানভীর।
পেস অ্যাটাকে দলের অন্যতম ভরসার নাম ছিলেন জুনায়েদ। তাই প্রথম ওয়ানডে ম্যাচে তার একাদশে থাকাটা নিশ্চিতই ছিল। কিন্তু প্রথম ওয়ানডের আগে অনুশীলনে হাটুঁতে ব্যাথা পাওয়া ম্যাচটি খেলা হয়নি তার। পরে এমআরআই রিপোর্টে ধরা পড়ে তার হাঁটুর অবস্থা ভালো নয়। সুস্থ হবার জন্য চার থেকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে জুনায়েদকে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাকী দুই ওয়ানডে এবং দুই টেস্টে খেলতে পারবেন না তিনি।
তাই জুনায়েদের জায়গা দলে ডাকা হয়েছে সোহেল তানভীরকে। নয় মাসেরও বেশি সময় পর আবারো ওয়ানডে দলে ডাক পেলেন তানভীর। সর্বশেষ ২০১৩ সালের ডিসেম্বরে দলের হয়ে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ২৯ বছর বয়সী তানভীর। খবর বাসসের।