শাহজালালে ৬০টি সোনার বার উদ্ধার

আপডেট : ০৮ অক্টোবর ২০১৪, ২২:০১
 
রাজধানীর হয়রত শাহজালাল (র.) আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ৬০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর ওজন প্রায় সাত কেজি যার মূল্য প্রায় তিন কোটি ২৯ লাখ টাকা।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে   রিজেন্ট এয়ারওয়েজের একটা ফ্লাইটের ভেতর থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়।  সহকারী রাজস্ব (কাস্টমস) কর্মকর্তা মো. মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করেন।