বৃহস্পতিবার থেকে বাংলাদেশ বিমান ফিরতি হজ ফ্লাইট চালু করছে। বিমানের বিজি-২০১২ প্রথম ফিরতি হজ ফ্লাইটে ৪১৯ জন হাজিকে ফিরিয়ে আনা হবে। ফ্লাইটটি জেদ্দার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। বাংলাদেশ বিমান ফিরতি হজ ফ্লাইটে হাজিদের অতিরিক্ত মালামাল পরিবহনের ঘোষণা দিয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, প্রত্যেক হাজি ব্যাগে সর্বোচ্চ ৪০ কেজি ছাড়াও হাতব্যাগে সাত কেজি মালামাল আনতে পারবেন। আগামী ৮ নভেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে। বাসস।
