ভাষাসৈনিক আবদুল মতিনকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বৃহস্পতিবার দুপুর থেকে তাকে শ্রদ্ধা জানানো শুরু হয়েছে।
দুপুর ১২টার কিছুক্ষণ পর মতিনের মরদেহ বঙ্গবন্ধু মেডিকেল থেকে ঢাকা মেডিক্যালের সামনে আমতলায় নেয়া হয়। সেখান থেকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে।
এর আগে বুধবার সকাল নয়টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাষাসৈনিক আবদুল মতিন মারা যান।
গত ১৮ আগস্ট ভাষা মতিন অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১৯ আগস্ট তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। গত ৪ অক্টোবর থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
