ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছাকাছি ধেয়ে আসছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। সূত্র: বাসস ও দ্য হিন্দু।
বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল সাড়ে আটটায় ঘূর্ণিঝড়টি ভারতের গোপালপুরের ৭৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব এবং ভিশাখাপাটনামের ৭৭০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল। রবিবার বিকাল নাগাদ বিশাখা পাতনামের কাছাকাছি অন্ধ্র প্রদেশের উপকূল দিয়ে অতিক্রম করতে পারে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় হুদহুদ সামান্য পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঘূর্ণিঝড়টি আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০২৫ কিলোমিটার দণি-দক্ষিণপশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৪০ কিলোমিটার দণি-দক্ষিণপশ্চিম, মংলা সমুদ্রবন্দর থেকে ১০১৫ কিলোমিটার দণি-দণিপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৭৫ কিলোমিটার দেিণ অবস্থান করছিল (১৩.২ ডিগ্রি উত্তর আংশ এবং ৯০.০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ)। এটি আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
