মতিনকে রাষ্ট্রীয় সম্মান না দেয়ায় ফখরুলের ক্ষোভ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৪, ১৯:৫২
 
ভাষাসৈনিক আবদুল মতিনকে রাষ্ট্রীয় সম্মান না দেয়ায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে শহীদ মিনারে আবদুল মতিনকে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
মির্জা ফখরুল বলেন, আবদুল মতিনকে রাষ্ট্রীয় সম্মান দেয়া সরকারের দায়িত্ব ছিল। বিএনপিসহ দেশের সকল মানুষ এই আশা করেছিল। কিন্তু সরকার এটা কেন করেনি তা বোধগম্য হচ্ছে না। 
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, ড. ওসমান ফারুক, শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি, হাবিবুন্নবী খান সোহেল প্রমুখ।