আরো আর্থিক সহায়তা ও বিনিয়োগ আশা করেছেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৯ অক্টোবর ২০১৪, ১৭:১৩
 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অধিকতর উন্নয়নে উন্নত দেশগুলোর কাছ থেকে আরো অধিক আর্থিক সহায়তা ও বিনিয়োগ আশা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অধিকতর উন্নয়নে উন্নত দেশগুলোর কাছ থেকে আমাদের আরো অর্থিক সহায়তা ও বিনিয়োগ প্রয়োজন।
বৃহস্পতিবার ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মিচেলি ত্রিনকুইয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষায় নিজস্ব সম্পদ থেকে ৩৮৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল গঠন করেছে। জলবায়ু পরিবর্তনের অভিযোজন ও প্রশমনে এখন এই তহবিল থেকে ব্যয় করা হচ্ছে।
এ প্রসঙ্গে শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য উন্নত দেশগুলোর অঙ্গীকারকৃত অর্থ ছাড় করতে উন্নত দেশগুলোর প্রতি আহবান জানান।
বিদায়ী হাই কমিশনার তাঁর কার্যকালে আন্তরিক সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।