ঘাটাইলে পানিতে ডুবে সহপাঠী দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ফুলমালিরচালা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন, আঃ হালিমের ছেলে সাফি (৪) ও হাবিবুর রহমানের ছেলে রাফি (৪)। তারা দুজনে সম্পর্কে চাচাতো ভাই। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহত দুই শিশুর চাচা আরিফ হোসেন জানায়, সাফি ও রাফি দুজনই ফুলমালির চালা ফজর আলী আলিম মাদরাসার নূরানী বিভাগের ছাত্র। মাদরাসা থেকে বাড়ি আসার পর সকাল অনুমান ১১টার সময় তারা পাশেই বড় চাচা হারুনের বাড়ি যাওয়ার পথে তারা পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হয়।
আরও পড়ুনঃ ঝিনাইদহে অপহৃত এসএসসি পরীক্ষার্থী খুলনায় উদ্ধার
খোঁজা-খুঁজির পর দুপুর একটার দিকে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখতে পায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইত্তেফাক/নূহু
