থাইল্যান্ডে আটকে পড়া ৯ জনকে ফিরিয়ে আনার ব্যবস্থা

আপডেট : ০৯ অক্টোবর ২০১৪, ২০:৩০
 
থাইল্যান্ডে আটকে পড়া ৯ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে।
শুক্রবার তারা বাংলাদেশ বিমানযোগে দেশে ফিরবে বলে আশা করা যাচ্ছে। 
বিগত কয়েক মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কন্স্যুলার ও কল্যাণ শাখার উদ্যোগে আরও ২৬০ জন বাংলাদেশি নাগরিককে থাইল্যান্ড থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশের সকল নাগরিককে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে সমন্বিত তৎপরতা অব্যাহত রেখেছে।