প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের দ্যা আর্ট প্রেস ও বইঘরের প্রতিষ্ঠাতা সৈয়দ মোহাম্মদ শফির (৮১) মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন।
সৈয়দ মোহাম্মদ শফি আজ ভোরে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক ছিলেন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকীর শ্বশুর সৈয়দ মোহাম্মদ শফি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে আজ দুপুরে তাদের ঢাকা ক্যান্টনমেন্টের বাসায় যান এবং পরিবারের সদস্যদের সাথে কিছু সময় কাটান ও তাদের সান্ত¦না দেন। এসময় তিনি মরহুমের মাগফিরাত কামনা করেন।
