বলিউডে পা রাখার পর অনেক দিনই ‘প্লাষ্টিক ডল’ হিসেবে পরিচিত ছিলেন ক্যাটরিনা কাইফ। কেননা, তিনি জানতেন না কিভাবে এক্সপ্রেশন দিতে হয়। আর এজন্য তিনি সমালোচিতও হয়েছেন অনেক। তবে এটাকে অনেকটাই কাটিয়ে উঠেছেন ক্যাটরিনা।
এসব সমালোচনা তিনি কিভাবে দেখেন এমন প্রশ্নে জবাবে ক্যাটরিনা বলেছেন, ‘আমি জীবন ঐভাবে দেখতে চাই না। আমরা সবাই একটি পৃথিবীতে বাস করি, যেখানে অনেক নেতিবাচক অনুভূতি ও সমালোচনা রয়েছে। কিন্তু আমি ‘লিভ অ্যান্ড লেট লিভ’ ফর্মুলায় বিশ্বাস করি। যারা আমার চলচ্চিত্র পছন্দ করেন না, তারা দয়া করে তা দেখতে যাবেন না। ডদি কেউ পছন্দ করেন তবে চলচ্চিত্র দেখতে যাবেন। আমি আপনাদের আমার চলচ্চিত্র দেখতে জোর করছি না।’
বড় বড় বাজেটের চলচ্চিত্রে কাজ করেও অভিনয়ের জন্য পুরস্কার পাননি ক্যাটররিনা। এসম্পর্কে তিনি বলেছেন, ‘তাতে সমস্যা নেই। আমি একবার সালমান খানকে একই প্রশ্ন জিজ্ঞাস করেছিলাম এবং ‘দাবাং’ চলচ্চিত্রটির আগে সালমান খান কোনো পুরস্কার আর জেতেননি, এমনকি কোনো নমিনেশনও পাননি। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি একজন আইকনিক ব্যক্তি। সালিম স্যার আমাকে বলেছেন, শুধু ভিন্ন হয়ে হতে গিয়ে একজনরে খারাপ কিছু করা ছিক নয়।’
এর সঙ্গে তিনি যোগ করেন, ‘মাঝে মাঝে মানুষ কিছু চলচ্চিত্র তৈরি করে তা একবোরেই অফ বিটের যা একবোরেই ভিন্ন কিছু। তাই মানুষ পুরস্কার পাওয়ার মানুষ ভিন্ন হওয়ার চেষ্টা করে। আমি পুরস্কারের জন্য ভিন্ন হওয়ার দর্শনে বিশ্বাসী নই। আমি মনে করি, যদি কিছু তোমার জন্য কাজ করে তবে তা করা থেকে বিরত থেকো না। চিন্তার নিজের মধ্যে আপনা আপনি আসে। চিত্তবিনোদনকর ও জনপ্রিয় হয়ে আমি অনেক পুরস্কতার অর্জন করেছি। আমি এগুলোকেই হাসি মুখে বরণ করি। আমাকে সালমান ঐসময় যা বলেছিলেন আমি তা মনে রেখেছি। এটা আমাকে বলিউডে থাকার কারণ উপলব্ধি করতে শিখিয়েছে।’ সূত্র: ওয়ান ইন্ডিয়া।
