গোলাম আযম সিসিইউতে

আপডেট : ১০ অক্টোবর ২০১৪, ১৫:৫২
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত গোলাম আযমকে সিসিইউতে নিয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিসিইউতে পাঠানো হয়। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, অসুস্থ হয়ে পড়ায় গোলাম আযমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
এর আগে শ্বাসকষ্ট হওয়ায় ২ সেপ্টেম্বরও তাকে হাসপাতালের সিসিইউতে চিকিৎসা দেওয়া হয়েছিল।